ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পবিত্র রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নড়াইলে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৪ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
শনিবার (২৫ মার্চ) নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স আনন্দ মিষ্টান্ন ভাণ্ডারকে ৪ হাজার টাকা, মেসার্স জিতু এন্ড ঋতু মিস্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, মেসার্স বিপুল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা, মেসার্স মুন্সী বেকারি এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে  বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

পবিত্র রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নড়াইলে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :