ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপু‌রে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. আলা‌মিন (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

.

সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গি‌য়ে ওই স্কুল ছাত্র নদীতে তলিয়ে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া আলা‌মিন মিরপুর উপ‌জেলার বহলবা‌ড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছে‌লে। সে বহলবা‌ড়িয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণির ছাত্র।

.

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলা‌মিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বা‌ড়ির পা‌শে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে নদীর তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যায় তার মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে গিয়ে উদ্ধার করে।

.

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, পদ্মায় স্কুলছাত্র ডুবে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউনি‌ট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেছে।

.

‌মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ম‌মিনুর রহমান ব‌লেন, পদ্মা নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :