ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের অর্জুনতলা এলাকার দক্ষিণ বাজারের খালপাড়ে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর একটি অভিযানে একটি পরিত্যক্ত দৌচালা ঘর থেকে একটি পাইপগান, ৬টি তাজা গুলি এবং ২টি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। তবে, এ সময় অভিযানে জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজ দুপুরে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনবাগ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। রাত আনুমানিক সোয়া তিনটার দিকে সেনবাগ পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের অর্জুনতলা এলাকার জনৈক মো. মানিকের পরিত্যক্ত দৌচালা টিনের ঘর থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬টি তাজা কার্তুজ এবং ২টি বড় ছোরা।

আরও পড়ুনঃ ভেড়ামারায় বালুমহল দখলে আমার কোন সম্পৃক্ততা নেইঃ -সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আলম

উদ্ধারকৃত অস্ত্র-গুলি এসআই আব্দুস সালাম সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই ঘটনায় কোনও ব্যক্তিকে আটক করা হয়নি। বর্তমানে সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টির তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন থানার ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

নোয়াখালীর সেনবাগে যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
তাহসিনুল আলম সৌরভ, সুবর্নচর (নোয়াখালী) প্রতিনিধি :