ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী: নোয়াখালী জেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। জেলার পাঁচটি থানা এলাকায় পরিচালিত এ অভিযানে আটক সবাইকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় প্রদান করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সর্বমোট ১৬ জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের প্রত্যেককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

থানাভিত্তিক অভিযানের পরিসংখ্যানে দেখা যায়, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, কবিরহাট থানায় ২ জন, সোনাইমুড়ী থানায় ৪ জন, চরজব্বর থানায় ৪ জন এবং হাতিয়া থানায় ৩ জনকে আটক করা হয়। পাঁচটি থানায় আটক ব্যক্তিদের সবাইকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সালথায় আ.লীগের লকডাউন প্রতিহত করতে বিএনপির মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ

error: Content is protected !!

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় আটক ১৬

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :