দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
২৫৭
বার পঠিত
নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী: ঝিনাইদহের সুইট হোটেলকে জরিমানা
ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়। সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল। এ সময় হাতেনাতে প্রমানিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক
ঝিনাইদহে নোংরা ও অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরী এবং বিক্রির অপরাধে সুইট হোটেলসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং কর্মসূচীর আওতায় বুধবার দুপুরে শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায় অভিযান চালানো হয়।
সেসময় শহরের সুইট হোটেল ও ভাই ভাই কনফেকশনারিতে অস্বাস্থ্য, নোংরা পরিবেশে খাবার তৈরী ও বিক্রির অপরাধে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। মানবাধিকার কর্মী ও সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, আবিদুর রহমান লালুর মালিকানাধীন সুইট হোটেলে বাসি গ্রিল ও বিভিন্ন খাবার বিক্রি হচ্ছিল।
এ সময় হাতেনাতে প্রমানিত হওয়ায় স্ইুট হোটেলকে ৩০ হাজার ও ভাই ভাই কনফেকশনারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।