ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারে গিয়ে আটক ৫ জেলে

নোয়াখালী দ্বীপ  উপজেলা হাতিয়া বুড়িরচর ইউনিয়নের দানারদোল মৎস্য ঘাট এলাকায়  মা ইলিশ সংরক্ষণ অভিযান নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকারে যাওয়ায় ৫ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা মৎস্য বিভাগ ও নলচিরা নৌ-পুলিশের যৌথ অভিযানে দানারদোল ঘাট এলাকার মেঘনা থেকে ৫ জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, উপজেলার জাহাজমারা ৬ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিম (১৮), একই ইউনিয়নের আবুল কালামের ছেলে আল-আমিন (১৩), কাইয়ুমের ছেলে ইউছুফ (১৭), চরইয়ারের আজিজের ছেলে ফাহাদ (১২), চর লটিয়ার মনিরের ছেলে আরমান (১৪)।

এদিকে চলমান মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করে রাতের আঁধারে মেঘনায় মাছ ধরতে যাওয়ায় অভিযান পরিচালনাকারী টীম ইঞ্জিন চালিত একটি ফাইতান বোট ও ২০০ মিটারের মতো জাল জব্দ করে। পরে তা ¯স্থানীয় একজনের জিম্মায় রাখা হয় বলে জানান উপজেলা মৎস্য অফিস। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো.আশারুল ইসলাম জানান, আটককৃত জেলেরা বর্তমানে হাতিয়া থানা হেফাজতে আছে। শুক্রবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারে গিয়ে আটক ৫ জেলে

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :