ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই এবং ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জও নেই। কারণ, সাধারণ মানুষের উৎসাহ এবং উৎসব আমেজে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।

ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সবরকম চেষ্টার পরও যদি কোনো দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়।৩০ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় নিজের মনোনয়নপত্র দাখিল শেষে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন মাহবুবউল আলম হানিফ। কুষ্টিয়া পিটিআই রোডের নিজ বাসভবন থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পায়ে হেটে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

একই সময় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার মনোনয়নপত্র কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে দাখিল করেন। এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন কুষ্টিয়া-৩ সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় বিভিন্ন দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়পত্র সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪

নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :