ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘নির্বাচনী বিধি ভেঙে শিক্ষার্থীদের কাছে নৌকায় ভোট চাইলেন বোয়ালমারীর কাদিরদী স্কুলের সভাপতি দেলোয়ার

নির্বাচনী বিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ঘোষিত দিন ও সময়সূচি ছাড়া কোনো ধরনের আগাম নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ। তবে এসবের তোয়াক্কা করেননি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নে কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন।

বুধবার সকাল সাড়ে দশটার দিকে উচ্চবিদ্যালয়টির একটি কক্ষে শিক্ষার্থীদের সমবেত করে দেলোয়ার হোসেন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের পক্ষে ভোটের প্রচার চালান। তার বার্তা অভিভাবকদের কাছে পৌঁছে দিতে বলেন।

দেলোয়ার হোসেন নিজের ফেসবুক আইডি থেকে এক ভিডিও পোস্টে বিষয়টি সম্প্রচারও করেন। চার মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দেলোয়ার কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে তাদের মা-বাবাকে আব্দুর রহমানকে ভোট দিতে বলেন। নৌকার প্রার্থীকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করার আহবান জানান।

ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনা ঝড় উঠেছে। স্কুল শিক্ষার্থীদের নিকট এভাবে সরাসরি ভোট চাওয়া আচরণবিধি লঙ্ঘন বলেই অভিযোগ তুলেছেন সচেতন মহল। এছাড়া এখনো ভোটার না হওয়া শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী প্রচার চালানো কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তুলেছেন তারা।

কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন আমানা গ্রপের ব্যবস্থাপনা পরিচালক। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী, অগ্রিম ভোটের প্রচার চালানোর সুযোগ নেই। প্রচার-প্রচারণার জন্য তফসিলে নির্ধারিত দিন ও সময় নির্ধারণ করা আছে। নির্ধারিত ওই সময়ের মধ্যেই শুধু নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে লিখিত অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেয়া হবে। আইন পরিপন্থী কোনো কাজ কাউকে করতে দেওয়া হবে না।’

  • বিস্তারিত দেখুন ভিডিওতেঃ
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

‘নির্বাচনী বিধি ভেঙে শিক্ষার্থীদের কাছে নৌকায় ভোট চাইলেন বোয়ালমারীর কাদিরদী স্কুলের সভাপতি দেলোয়ার

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
জৈষ্ঠ্য প্রতিবেদক :