ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্বাচনী প্রচারনায় দৌলতপুরের প্রার্থীরা গণসংযোগে ব্যস্তঃ ছেয়ে গেছে পোস্টারে

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনেও নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, উঠোন বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন দিনরাত তারা। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গ্রামীণ জনপদসহ সর্বত্র। প্রার্থীদের যোগ্যতার কথা তুলে ধরে মাইকিংয়েও মুখরিত এলাকা।

জয়ের ব্যাপারেও আশাবাদী প্রার্থীরা। জাসদ সমর্থিত প্রার্থী শরিফুল কবির স্বপন আজ শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং সকাল ১০টায় হোসেনাবাদ বাজারে গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের কাছে মশাল প্রতীকে ভোট চান।

জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, আওয়ামী দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীক নিয়ে নাজমুল হুদা পটল, সাবেক উপজেলা চেয়ারম্যান কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুন ।

এদিকে জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুলেয় দৌলতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও ভোটারদের কাছে গিয়ে দিনভর ভোট প্রার্থনা করেন। দৌলতপুরের ১৪ ইউনিয়নসহ সর্বত্র এখন ভোটের হাওয়ায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

error: Content is protected !!

নির্বাচনী প্রচারনায় দৌলতপুরের প্রার্থীরা গণসংযোগে ব্যস্তঃ ছেয়ে গেছে পোস্টারে

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :