ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন- ফ‌রিদপু‌রে সমা‌বে‌শে আব্দুর রহমান

বাংলা‌দেশ আওয়ামী লী‌গের সভাপ‌তিমন্ড‌লির  অন‌্যতম সদস‌্য মো. আব্দুর রহমান ব‌লে‌ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকা‌রের প্রধান বঙ্গবন্ধু কন‌্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাই  থাক‌বেন। আর সেই নির্বাচ‌নে বিএন‌পি‌কে অংশ নি‌তে হ‌বে। নই‌লে বিএন‌পি ব‌লে কো‌নো রাজ‌নৈ‌তিক দ‌লের অ‌স্তিত্ব থাক‌বে না।
শনিবার বিকেলে ফরিদপুর শহ‌রের আলীপুর শেখ রা‌সেল স্কয়া‌রে অনু‌ষ্ঠিত শা‌ন্তি সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থির বক্তৃতায় রহমান এ কথা ব‌লেন।
ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে সময় দেশে আসেন সে সময় বাংলাদেশ পিছিয়ে গিয়েছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধবা, বয়স্কসহ দরিদ্রদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে করেছেন। এতো উন্নয়নের পরেও একটি রাজনৈতিক দলের লোকজনের চোখে পড়ে না। তারা বলেছিলো ১০ তারিখের পরে দেশ চলবে খালেদার নেতৃত্বে। বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতা আর শেখ হাসিনা দিয়েছেন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশের উন্নয়ন বিশ্ববাসী কে তাক লাগিয়ে দিয়েছে, আর ওদের চোখে উন্নয়ন দেখে না।
আগামী নির্বাচনকে ভন্ডল করে একটি অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়, আর কোনদিন এটি হবে না। বিএনপি কে বলি, নির্বাচন ডিসেম্বর হবে, কমিশনের অধীনে নির্বাচন হবে। আপনারা সমাবেশ করতে গিয়ে মানুষ পোড়াবেন না, যানবাহন পোড়াবেন না। এ গুলো করতে গেলে আওয়ামী লীগ বসে থাকবে না। যারা এগুলো করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবে। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারো যদি আপনারা ম্যান্ডেট দেন তাহলে বিদেশে গিয়ে পড়ালেখা করতে হবে না। এই বাংলাদেশই হবে সিঙ্গাপুর, এই বাংলাদেশই হবে অস্ট্রেলিয়া।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেওয়াজ জামান সজিবের পরিচালনায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জি, ফারুক হোসেন, জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক শাহ মো. ইশ‌তিয়াক আ‌রিফ, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।
শান্তি সমাবেশে জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ইতিহাস ভুলে গেলে চলবে না। ৭৫‘র পরবর্তী ফরিদপুরে যারা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিয়েছিলো আজকে সবাই একই মঞ্চে। অতীতের চেয়ে ফরিদপুর আওয়ামী লীগ শেখ হাসিনার বিশ্বাস্ত আব্দুর রহমান এর নেতৃত্বে এখন অনেক শক্তিশালী। শান্তি সমাবেশে জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন- ফ‌রিদপু‌রে সমা‌বে‌শে আব্দুর রহমান

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
নিজস্ব প্রতিনিধি :