ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিজ ঘরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ, পাশেই ছিল পিস্তল

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল নামে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

–

রোববার (৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জল পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে।

–

এলাকাবাসীরা জানায়, দুই বছর ধরে বাড়িতে একা থাকতেন উজ্জল। সকালে উজ্জলের কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফুফু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে পুলিশ এসে উজ্জলের মরদেহ উদ্ধার করে।

–

তিনি আরো জানান, তবে তারা কোনো গুলির শব্দ শুনতে পাননি।

–

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। তিনি নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরো বিস্তারিত জানা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

নিজ ঘরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ, পাশেই ছিল পিস্তল

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :