পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লা থেকে মোঃ মিজানুর রহমান (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
মিজানুর রহমান আফ্রাতপাড়া মহল্লার মোঃ সাইদুর রহমানের ছেলে। এ বিষয়ে চাটমোহর থানায় গত ৮ অক্টোবর একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে গত ৭ অক্টোবর শনিবার বিকেল ৫টার সময় মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করার পরও তার কোন সন্ধান মেলেনি।
কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার পিতা মোঃ সাইদুর রহমান,মোবাইল নং ০১৭৫১-০০৯৫৪৭ নম্বরে অথবা চাটমোহর থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। -পাবনা প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি 





















