ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাশকতা করে কেউ পার পাবে না – হানিফ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‌‘নির্বাচন উৎসব মুখর করতে সবাইকে সমান সুযোগ দেওয়া হচ্ছে। নৌকার পক্ষে-বিপক্ষে কে ভোট করছে দেখা হচ্ছে না। এ ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ অফিস নৌকা ছাড়া অন্য প্রতীকের জন্য ব্যবহার করা যাবে না।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবন থেকে নির্বাচনি প্রচার সভায় যোগ দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, আওয়ামী লীগের প্রতীক হল নৌকা। তাই আওয়ামী লীগের অফিসে নৌকা প্রতীকের বাইরে অন্য প্রতীকের কার্যক্রম না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, তাদের নিয়ে দেশের জনগণ বা সরকার কিছুই ভাবছে না। সবাই নির্বাচনি উৎসবে মেতে আছে। নাশকতা করে কেউ পার পাবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ সময় অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী ও তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসরাইলের বসতি নীতির বিরোধী, জনগণের সঙ্গে বিরোধ নেই: যুক্তরাজ্য

error: Content is protected !!

নাশকতা করে কেউ পার পাবে না – হানিফ

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :