ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

হাসান মামুনঃ

দেশব্যাপী স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে পিরোজপুর জেলা হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ (ডিজিএইচএস) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বিএনএ জেলা শাখার সভাপতি কল্পনা রানী দাস, সহ-সভাপতি নিশাত সুলতানা, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ বেবি রায় ও শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদসহ জেলা হাসপাতালের নার্স, মিডওয়াইফ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, গত ৪৮ বছরে নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দুটি স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করে একীভূত করা হলে নার্সিং পেশার স্বাধীনতা, মর্যাদা ও উন্নয়নের অগ্রযাত্রা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাঁরা আরও বলেন, সরকারের উচিত স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে আরও শক্তিশালী ও আধুনিকায়ন করা, একীভূত নয়।

শিক্ষার্থী প্রতিনিধি আবু সাঈদ বলেন, নার্সরা এই দেশের স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। তাহলে কেন তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে ? কেন তাদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে ? অধিদপ্তর একীভূত করার প্রক্রিয়া নার্সদের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার সামিল। এছাড়া তিনি আরো যুক্ত করেন “এইচএসসি শেষে কঠোর পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ করেও কোর্সটি ‘ডিপ্লোমা’ থেকে যায় যা গভীর অবিচার। দ্রুত একে স্নাতক সমমান ঘোষণা করা জরুরি।”

মানববন্ধনে উপস্থিত সবাই মনে করেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা এই মহান পেশার স্বাধীনতা, মর্যাদা ও পেশাগত অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

নার্সিং অধিদপ্তরকে একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :