ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাদিরদী ইসলামী এজেন্ট ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা ও লেনদেন নিরাপত্তা বিষয়ক কর্মশালা

মোল্লা মনিরুজ্জামানঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২ নম্বর সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা ও লেনদেন নিরাপত্তা বিষয়ক কর্মশালা এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাদিরদী ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কাদিরদী ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার ম্যানেজার আবুল কাসেম মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদনি সুপার মার্কেটের স্বত্বাধিকারী মো. ইমরান হোসেন জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিত শেখ, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, সিনিয়র অফিসার, ইসলামী ব্যাংক বোয়ালমারী উপজেলা।

গ্রাহক সমাবেশে উপস্থিত পুরুষ ও নারী গ্রাহকরা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় কাদিরদী বাজারের সুনামধন্য ও বিশিষ্ট ব্যবসায়ীরাও উপস্থিত থেকে ব্যাংকিং সেবা, লেনদেন এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম শেখ বলেন, তারা অনেক আশা নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছেন। যথাসময়ে আশানুরূপ ঋণ পাওয়ার প্রত্যাশা থাকলেও বর্তমানে সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। তিনি আগামী দিনে পর্যাপ্ত পরিমাণ ঋণ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের আরেক গ্রাহক ও কাদিরদী বাজারের বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ী মো. জাহিদ হোসেন চুন্নু বলেন, বিশেষ করে হাটের দিন—সোমবার ও বৃহস্পতিবার—এজেন্ট ব্যাংকিং আউটলেটে পর্যাপ্ত নগদ টাকা না থাকায় গ্রাহকদের লেনদেন করতে সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় গ্রাহক মো. মেজবাহ উদ্দিন ঠাকুর কাদিরদী বাজারে দীর্ঘদিনের দাবি হিসেবে একটি এটিএম বুথ স্থাপনের বিষয়টি তুলে ধরেন। তিনি প্রধান অতিথির কাছে বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান।

গ্রাহকদের বিভিন্ন দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. মহিত শেখ। তিনি গ্রাহকদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার এবং সমস্যাগুলো সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় আর্থিক স্বাক্ষরতা, নিরাপদ ব্যাংকিং লেনদেন এবং গ্রাহকদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পরে দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মশালা ও গ্রাহক সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, নোহা মাইক্রোবাস জব্দ

error: Content is protected !!

কাদিরদী ইসলামী এজেন্ট ব্যাংকে আর্থিক স্বাক্ষরতা ও লেনদেন নিরাপত্তা বিষয়ক কর্মশালা

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
মোল্লা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :