ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

আলিফ হোসেন:

রাজশাহীর দুর্গাপুরে নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। ভুক্তভোগী পরিবার ১৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

এদিন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানান, রাজশাহীর দুর্গাপুর উপজেলার জনৈক আমজাদ আলীর কন্যা, দুই সন্তানের জননী (২৬), অর্থের লোভে একই গ্রামের ওমর আলীর পুত্র ফারুক হোসেনের বাড়িতে গত ১৬ আগস্ট বিয়ের দাবিতে অনশনের নাটক শুরু করেন। এই মেয়ের মাধ্যমে অর্থের জন্য এলাকার কিছু দুষ্কৃতিকারীরা যোগ দিয়ে হুমকি প্রদান করছে ভুক্তভোগী পরিবারকে।

পরে ছেলের মা বিমলা বিবি দুর্গাপুর থানায় গেলে নারী সিন্ডিকেটের লোকজনের বাধায় থানায় ঢুকতে না পেরে ফিরে আসেন। বর্তমানে আইনগত সেবা না পাওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার পর থেকে ভুক্তভোগী ফারুক হোসেনকে আর তার পরিবার খুঁজে পাচ্ছে না। তাই নিরুপায় হয়ে জেলার মোহনপুর উপজেলায় গিয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয় ছেলের বাবা-মা ও ভগ্নিপতি।

সংবাদ সম্মেলনে তারা আরও জানান, ফারুকের বিয়ে ঠিক করা হলে এলাকার সাবেক ইউপি সদস্য ফজলু, রিয়াজুল, গোলাম মোস্তফা, হেলাল, মেয়ের ভাই ইসাহাক ও আরমান আলী, মেয়ের বাবা আজাদ আলী, মুস্তাকিমসহ সকলে মিলে দুই বাচ্চার মা আশুরা খাতুনকে গত শনিবার বিকাল ৫টার দিকে আমাদের বাড়িতে পাঠিয়ে বিয়ের দাবিতে অনশন করিয়ে থাকে।

আমরা তাদের আচরণে ভয় পেয়ে তাদের হাত থেকে বাঁচতে চাইলে তারা বলে, নগদ দুই লাখ টাকা আমাদের দিলে আমরা আর সমস্যা করব না, না হলে আমরা ফারুকের সঙ্গে তোমাদেরও খবর করে দেবো। আমাদের পক্ষ থেকে টাকা দিতে অস্বীকার করলে তারা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। পরে আমরা আর ফারুককে খুঁজে পাই না।

দুর্গাপুর থানায় গিয়ে আমরা আইনগত সহযোগিতা চাইতে গেলে থানার গেট থেকে মেয়ের ভাইসহ এই সকল দুষ্কৃতিকারীরা আমাদের ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়ে আমাদের পরিবারের সকলকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা আইনের সহযোগিতায় মুক্তি চাই। আমাদের পক্ষে যেহেতু টাকা দেওয়া সম্ভব নয়, তাই আইনের সহযোগিতা ছাড়া আমাদের যেকোনো সময় এই বাহিনী প্রাণে মেরে ফেলবে।

সংবাদ সম্মেলনে ছেলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বলেন, মেয়ের বংশের অনেকেই একাধিক বিয়ে ছাড়াও মানুষকে নারী দিয়ে ফাঁসিয়ে থাকে। এবার তাদের নজর পড়েছে আমার শ্বশুরবাড়ির দিকে। তারা টাকার জন্য আমার শ্বশুরবাড়ির প্রত্যেককে হুমকি দিচ্ছে। আমার ছেলেকে তারা মেরে ফেলেছে কি না, তাও আমরা বুঝতে পারছি না। এখন আইনগত পদক্ষেপের জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

নারী সিন্ডিকেটের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :