ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নামের আগে ‘ডাক্তার’ লিখে জরিমানা গুনলেন পল্লী চিকিৎসক

ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লী চিকিৎসক মো. মতিয়ার রহমানকে ‘ডাক্তার’ লেখার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাড়াগ্রাম বাগেরমোড় বাজারে ওই চিকিৎসকের চেম্বারে মেসার্স ফাতেমা ফার্মেসীতে রোগী দেখার সময় তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক মো.মতিয়ার রহমানবাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি) এর সনদ ব্যতীত রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন ধরে। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, বিএমডিসি কর্তৃক বৈধ রেজিস্ট্রেশন না থাকালে কোন চিকিৎসকই নিজস্ব প্যাড ব্যবহার করে চিকিৎসা দিতে পারবে না। চিকিৎসক পরিচয়ে প্রাইভেট প্র্যাকটিস না করার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি যাচাই না করে ফার্মেসীর মালিকদের ভবিষ্যতে এসব তথাকথিত ডাক্তারকে চেম্বার না করতে সতর্ক করে দেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

নামের আগে ‘ডাক্তার’ লিখে জরিমানা গুনলেন পল্লী চিকিৎসক

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :