ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাদিম হত্যায় খুনিদের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় মানববন্ধন

গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকরা। রোববার (১৮ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি সেকেন্দার আলমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আলমগীর কবির, ক্লাবটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মো. ইকবাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সংবাদদাতা এস এম কোবাদ হোসেন, ক্লাবটির শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি গোলাম আযম মনির, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. কবির হোসেন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আজিজুর রহমান দুলাল, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, সাংবাদিক কামরুল হক ভূঁইয়া, লায়েকুজ্জামান, কামরুল ইসলাম, এনামুল হক রুবেল প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নাদিমের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তার ও খুনিদের ফাঁসির দাবিতে সব সাংবাদিক বিক্ষোভে ফেটে পড়ে।

এ সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে দ্রুত বিচার চেয়ে বক্তব্য দেন ক্লাবটির সিনিয়র সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক নাদিম গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্তরা নাদিমকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিক নাদিম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুর অপকর্ম নিয়ে নিউজ করার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন নাদিমের স্বজনরা।

নাদিম হত্যাকাণ্ডে ‘প্ল্যানমেকার’ চেয়ারম্যান বাবুসহ এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

error: Content is protected !!

নাদিম হত্যায় খুনিদের ফাঁসির দাবিতে আলফাডাঙ্গায় মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :