ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টের কারণে জনদুর্ভোগ

লালপুরের ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় ওই এলাকায় চলাচলকারী সাধারণ মানুষের দুর্ভোগ শুরু হয়েছে। বিকল্প সড়ক না থাকায় পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে চলাচল করছে।

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রি কলেজের পশ্চিম দিকে পিচরাস্তার কলেজ মোড়ের সামনে কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছে, যা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে।

ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনা-নেওয়া করেন। কালভার্টের স্লাব ভেঙ্গে পড়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। এর পাশেই রয়েছে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল এবং লালপুর ডিগ্রি কলেজ, যা ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভায় যাতায়াতের একমাত্র সড়ক।

লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন জানান, কলেজ মাঠে অনেক পানি জমে রয়েছে এবং পার্শ্ববর্তী একটি গ্রামে পানি জমে থাকার কারণে কালভার্টের মাধ্যমে বেরোনোর পথ বন্ধ হয়ে গেছে। তিনি উপজেলা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন এবং শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি তিনি জানেন এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে

error: Content is protected !!

নাটোরের লালপুরে ভাঙা কালভার্টের কারণে জনদুর্ভোগ

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :