ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের লালপুরে জামায়াতে ইসলামী’র জনসমাবেশ

৩০ অক্টোবর, বুধবার, নাটোরের লালপুরে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাবেশ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। ২ নং ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে লালপুরের শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশটি ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত নৃশংস পল্টন হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, “শেখ হাসিনা ২০০৬ সালের ১৮ সেপ্টেম্বর পল্টনের সমাবেশে সারা দেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে লগি-বৈঠা আনার নির্দেশনা দেয়। ২৮ অক্টোবর সন্ত্রাসীদের ভাড়া করে এনে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতি গতিপথ হারায় এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরে পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়।”

মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, “তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ২৮ অক্টোবরের মামলাকে পুনরুজ্জীবিত করে শেখ হাসিনাসহ জড়িত সকলকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, এবং অন্যান্য নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী

error: Content is protected !!

নাটোরের লালপুরে জামায়াতে ইসলামী’র জনসমাবেশ

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :