ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাজিরপুরে তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

হাসান মামুন:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মো. হাসান তালুকদার গত ২ এপ্রিল সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে যান। সেখানে জেলেদের জন্য মৎস্য কার্ড করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন তারা।

এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের কাজে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ তাওহীদ শেখ (৪২), শাহ আলম সিকদার (৩৫), রেজাউল মোল্লা (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা আ. হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

নাজিরপুরে তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :