ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২০২৬ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘অভিজ্ঞতার কথা শুনুন, বাস্তব পরিবর্তন আনুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সুজন সাহা। সভাটি সঞ্চালনা করেন আরএমও ডা. রমজান আলী।

বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানো, ভুল ধারণা দূর করা এবং সবার জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় দিনটি। তবে সচেতনতার বার্তা যতই ছড়াক, বাস্তবতা হলো—মানসিক কষ্টের কথা প্রকাশ করতে এখনও অনেকেই দ্বিধাবোধ করেন।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষ প্রতিদিন অফিসে যাচ্ছেন, ক্লাস করছেন, পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন, সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, অথচ ভেতরে ভেতরে হয়তো তিনি দীর্ঘদিন ধরে উদ্বেগ, বিষণ্নতা, ঘুমের সমস্যা কিংবা তীব্র মানসিক চাপের সঙ্গে লড়ছেন। অনেক সময় সেই কষ্টের কথা কাউকে বলাও হয় না। কারণ, শরীর খারাপ হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া স্বাভাবিক হলেও মনের সমস্যার কথা জানালে এখনও নানা প্রশ্ন, ভুল ধারণা ও সামাজিক বিচার-বিশ্লেষণের মুখে পড়তে হয়।’

‘বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার বড় চ্যালেঞ্জগুলোর একটি এখানেই। সমস্যা থাকলেও অনেকে তা স্বীকার করতে চান না। স্বীকার করলেও চিকিৎসা বা কাউন্সেলিং নিতে দ্বিধা করেন। এর সঙ্গে রয়েছে বিশেষজ্ঞের স্বল্পতা, সেবাপ্রাপ্তির সীমিত সুযোগ এবং চিকিৎসার ব্যয় বহনের চাপ।’ এবারের বার্তায় মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সেই অভিজ্ঞতার ভিত্তিতে নীতি, পরিকল্পনা ও সেবাব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনার ওপর জোর দেওয়া হয়েছে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্গানাইজেশন প্রোগ্রাম অফিসার ডা. সাজ্জাদ, আবাসিক মেডিকেল অফিসার, নার্সিং সুপারভাইজার সুলতানা নাইচসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে অবহেলা না করে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

error: Content is protected !!

নাগেশ্বরীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :