ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

‘নয় হিংসা, নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শহরের বটতলা এলাকা হয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয় এবং আনন্দ র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট সহ উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক শাহজাহান সাজু এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চলনায় উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এছাড়াও বিশেষ বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবুল কাশেম মানিক।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি বলেন, নাগরপুরে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে আমরাই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি, যেটার ধারাবাহিকতা বিদ্যমান। বিগত সময়ে রাজপথের আন্দোলনে থেকে স্বেচ্ছাসেবক দল গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। দেশের চলমান পরিস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা নাগরপুরে মন্দির পাহাড়া দিয়েছি। যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ।
উল্লেখ্য,  বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ‍উদযাপন

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :