ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় মো. গোলাম মোস্তফা’কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নাগরপুর উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক পদে ছিলেন। বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
সদ্য বহিষ্কৃত নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মুঠোফোনে জানায়, দলের সিদ্ধান্তকে সবসময় আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে জনসাধারণ নির্বাচন চায় এবং আমার নির্বাচন করা উচিত। যদিও উপজেলা বিএনপি থেকে আমাকে নিষেধ করা হয়েছে। জনসমর্থন বিবেচনায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় কাউকে আমি ব্যবহার করছি না।
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আমাদের উপজেলা বিএনপি’র সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’কে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। নাগরপুর বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তার পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার

আপডেট টাইম : ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :