ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে সুপারের বিরুদ্ধে অভিযোগ ১৫০ কেজি সরকারি নতুন বই বিক্রি

ঝালকাঠির নলছিটিতে অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ১৫০কেজি নতুন সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে। অত্র মাদ্রাসার মানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,বুধবার (৩১মে) সকালে মাদ্রাসার বই ক্রয় করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ক্রেতা মোঃ সোয়েবকে হাতেনাতে ধরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন এর কাছে নিয়ে যান। এসময় তার কাছ থেকে অত্র বছরের মাদ্রাসা বোর্ডের নতুন বিভিন্ন শ্রেনীর প্রায় ৬০০পিচ বই পাওয়া যায়। সে জানায় এগুলো অনুরাগ গৌরিপাশা দাখিল মাদ্রাসা থেকে কেজি হিসেবে ক্রয় করেছে। পরে কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিথিত অভিযোগ দেন।বিক্রি করা বইয়ের ওজন ১৫০ কেজি হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সুপার মোঃমনিরুল ইসলাম বলেন, মাদ্রাসার ভাঙ্গা টিন ঠিক করার জন্য বই বিক্রি করা হয়েছে। সেখানে নতুন কোন বই নেই সব পুরাতন বই বিক্রি করা হয়েছে। এখন ইউএনও যে সিদ্ধান্ত দিবে সেটাই আমি মেনে নিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ বলেণ, অনুরাগ গৌরিপাশা আল হাসান দাখিল মাদ্রাসার অত্র বছরের নতুন বই কেজি হিসেবে বিক্রি করা হয়েছে সেই মর্মে একটি অভিযোগ পেয়েছি।এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নলছিটিতে সুপারের বিরুদ্ধে অভিযোগ ১৫০ কেজি সরকারি নতুন বই বিক্রি

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :