ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হয়ে যাওয়া সড়কের দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয়দের আয়োজনে কুশঙ্গল ইউনিয়নের পূর্ব বাউমহল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হাফেজ মোঃ কাওছার আহমেদ, মোঃ সুলতান হাওলাদার, মিন্টু হাওলাদার, মনির হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় তারা বলেন, এই সড়ক দিয়েই স্থানীয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই সড়কটি একসময় ১৫ ফুট চওড়া ছিল। সেটা দিঘির ভাঙনে কমতে কমতে তিন ফুটে এসে পৌছেছে। এখন পাশাপাশি দুইজন লোকের চলতে কষ্ট হয়।

তারা আরও বলেন, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন। বর্ষার সময় পা পিছলে দিঘিতে পরে যাওয়ার অহরহ ঘটনা ঘটেছে। কোন যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের নিত্য দিনের জিনিসপত্র নিজেদের কাধে বহন করতে হয়। কেউ অসুস্থ হলে দিঘির এই অংশের সড়ক তাদের জন্য সীমাহীন কষ্টের কারণ হয়। তাই আমরা অতিদ্রুত সড়ক সংষ্কার ও দিঘির অংশের সড়কে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের আবেদন জানাচ্ছি।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আট বছর বয়সে দোকানে কাজ করতেন মুনাওয়ার ফারুকি,এখন বড় তারকা

error: Content is protected !!

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :