ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সেবা

ঝালকাঠির নলছিটিতে নিয়ম অনুযায়ী ১৭জন জনবল থাকার কথা থাকলেও মাত্র ৮ জন কর্মকর্তা কর্মচারী নিয়ে খুড়িয়ে চলছে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)’র নলছিটি শাখা অফিস।
জানা গেছে, উপজেলার বিদ্যুৎ বিতরণ কতৃপক্ষ ওজোপাডিকোর নলছিটি শাখার অধীনে ২০৩ কিঃমিঃ বিদ্যুৎ বিতরণ লাইনের জন্য বিভিন্ন পদে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ৮ জন। নতুন কোন নিয়োগ না থাকায় মাত্র ৮জন জনবল নিয়ে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। বর্তমানে তাদের অধীনে ১৫,২৭১ জন গ্রাহক আছেন যাদের সেবার সুবিধার্থে দৈনিক মজুরীর ভিত্তিতে পর্যাপ্ত শ্রমিক কাজ করার কথা থাকলেও সেখানে আছে মাত্র ১ জন।
গ্রাহক মেহেদী হাসান জানান,একে ত লোডশেডিং তারপরে দূর্ঘটনা রোধে ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ বন্ধ থাকাটাই স্বাভাবিক কিন্তু সেটা চালু করতে তারা অনেক সময় ঘন্টার পর ঘন্টা দেরি করেন। যার কারণে আমাদের প্রত্যহিক  কাজে অহেতুক বিঘ্ন ঘটে।  এ নিয়ে তাদের কাছে অভিযোগ দেয়া হলেও কোন সূরাহা মেলেনি।
নলছিটি ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী জানান, জনবল সংকট থাকায় অনেক সময় গ্রাহকরা তাদের কাংখিত সেবা দেরিতে পাচ্ছেন। ঝড় বৃষ্টির মৌসুমে বিতরণ লাইন নিরাপদ রাখতে অনেক ধরনের কাজ করতে হয়। সময়মত আশেপাশের ডালপালা কেটে দিতে হয় আবার ট্রান্সমিটারগুলো নিয়মিত চেক করতে হয়। অনেক সময় ঝড় হওয়ার পর পুরো লাইন চেক করে পূনরায় সংযোগ চালু করতে হয়।  অন্যথায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই চেকিংএ সময় বেশি লাগলে গ্রাহকরা মনক্ষুন্ন হন। দ্রুত সেবা দেয়ার জন্য পর্যাপ্ত লোকবল অবশ্যই প্রয়োজন।
আবাসিক প্রকৌশলী বলেন, জনবল সংকট থাকলেও আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। তারপরও কিছু অভিযোগ আছে কারন ভালোর তো শেষ নেই। শূন্য পদে জনবল থাকলে নিশ্চিত ভাবে বলা যায় এসবের সমাধান হয়ে সেবার মান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, উপজেলার জুরকাঠিতে ৩৩/১১ কেভির একটি উপকেন্দ্র আছে। সেখানে ৪ জন সুইচ বোর্ড এ্যাটেন্ডেন্ট থাকার কথা অথচ একজনও নেই। তারপরও আমরা সীমিত লোকবল দিয়ে চালিয়ে নিচ্ছি। কিন্তু পর্যাপ্ত জনবল পেলে গ্রাহককে আরও ভালো সেবা দেয়া যাবে। এ ব্যাপারে জেলা কর্মকর্তা কে বিষয়টি অবহিত করা হয়েছে।
জেলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, জনবল সংকটের বিষয়টি আমাদের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই শুন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। আশাকরি আগামী জুনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

নলছিটিতে জনবল সংকটে বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সেবা

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :