আপডেট টাইম :
০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
২৩৮
বার পঠিত
নলছিটিতে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝালকাঠির নলছিটিতে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নলছিটি প্রেসক্লাবে বুধবার সকালে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মো. আশ্রাব আলী,নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য আ. কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ প্রমুখ। আরও পড়ুনঃ সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক চক্র নলছিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন
ঝালকাঠির নলছিটিতে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নলছিটি প্রেসক্লাবে বুধবার সকালে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এতে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মো. আশ্রাব আলী,নলছিটি সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহার, নলছিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য আ. কুদ্দুস তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজ প্রমুখ।