ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নরসিংদীর মনোহরদীতে বিএনপির অবরোধের পক্ষে মশাল মিছিল

সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি’র চতুর্থ ধাপের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে মনোহরদীতে মশাল মিছিল হয়েছে বলে জানা যায়।
গত (১২ নভেম্বর) রবিবার সন্ধ্যা ৫ঃ৪০ মিনিট থেকে প্রায় আধাঘন্টা  পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে অবরোধের সমর্থনে মনোহরদী উপজেলা বড়চাপা ইউনিয়ের উরুলিয়া বাজারে, মনোহরদী উপজেলা যুবদলের উদ্যোগে এবং মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর নেতৃত্বে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এবং বেলাবো মনোহরদী থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশনায় এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।উক্ত মশাল মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় বিএনপি নেতাকর্মীরা।
উক্ত মশাল মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মনোহরদী উপজেলা শাখা। শরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মনোহরদী উপজেলা শাখা।
মোঃ সালাউদ্দিন সালাম, যুগ্ম আহবায়ক, মনোহরদী পৌরসভা যুবদল। সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক, বড়চাপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। মোঃ রিপন মিয়া, যুবদল নেতা, মনোহরদী উপজেলা যুবদল প্রমুখ।
মশাল মিছিলটি বড়চাপা ইউনিয়নের উরুলিয়া বাজারের একপাশ থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে রাজপথে থাকবে বিএনপি নেতাকর্মীরা এমনটাই জানান তারা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নরসিংদীর মনোহরদীতে বিএনপির অবরোধের পক্ষে মশাল মিছিল

আপডেট টাইম : ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :