ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে একটি আগ্নেয়াস্ত্র চাইনিজ রাইফেলসহ গ্রেফতার দুই জন

নরসিংদীতে সদরে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রাইফেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০), ও রাজধানী ঢাকার দোহার থানার জয়পাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে আশিক মিয়া (২০)।
আজ (৪ নভেম্বর) নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক বলেন, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর দিকনির্দেশনায় নরসিংদী জেলা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধীদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ নিয়মত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নরসিংদী মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।
গত শনিবার বিকেল সাড়ে চারটায় উপপরিদর্শক আজিজুল ইসলাম নাইমের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বীরপুর এলাকায় জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাব্বির ও আশিককে আটক করেন। প্রাথমিক জিজ্ঞেসাবাদে একপর্যায়ে আশিক স্বীকার করেন যে তাদের দখলে একটি চায়নিজ রাইফেল রয়েছে। পরে তার কথামত তিন নভেম্বর দিবাগত রাতে জাকির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল উদ্ধার করেন।
তিনি আরও জানান, সাব্বির ও আশিক ভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে জাকির মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে সপরিবারে বসবাস করে আসছে। তাদের বিরুদ্ধে পূর্বে থানায় কোনো মামলা না থাকলেও তারা উঠতি বয়সের সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে পরস্পর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজেদের দখলে রাখার অপরাধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়ছে বলেও তিনি জানান পুলিশ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!

নরসিংদীতে একটি আগ্নেয়াস্ত্র চাইনিজ রাইফেলসহ গ্রেফতার দুই জন

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :