ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নদী রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালি মরা নদী রক্ষা এবং জেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কুমারখালি এলাকাবাসী। বুধবার (১৬ অক্টোবর,২০২৪) সকালে( ১০টায়) নলছিটি- বরিশাল-সড়কের কুমারখালী এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে কৃষক, জেলে, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, জাকির হোসেন, মো. দেলোয়ার সরদার, নাসির সরদার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল সুগন্ধা নদী সংলগ্ন কুমারখালি মরা নদী ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে তাদের দখলে নিয়েছে এবং পার্শ্ববর্তী সুগন্ধা নদীর সঙ্গে সংযুক্ত খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে মরা নদীর সঙ্গে সংযোগ খালগুলোতে জোয়ার-ভাটার প্রবাহ না থাকায় খালের পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত হচ্ছে। কাগজে কলমে ১০৯ একর জলাভ‚মি লিজ নিলেও, ওই মহলটি ৩২০ একর জমি তাদের জবর দখলে রেখেছে। নদী তীরবর্তী ৪টি গ্রামের সাধারণ মানুষ ও জেলেদেরকে ওই নদী ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এতে ওই এলাকার শত শত মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
তারা আরও বলেন, এলাকার কৃষকরা তাদের জমি ঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না।

বিশেষ করে ওই নদীর ওপর জীবিকা নির্ভরশীল জেলেরা মৎস্য আহরণ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন। বিগত সরকারের আমলে ওই মহলটি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হযরানি করাসহ তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সম্প্রতি এলাকাবাসী তাদের এ জবর দখলের প্রতিবাদ করলে ফের ওই মহলটি এলাকার ১২ জন ব্যক্তির নামে ঝালকাঠির (নলছিটি)সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ সেপ্টেম্বর,২০২৪ একটি মিথ্যা মামলা দায়ের করে।

বক্তারা কুমারখালি মরা নদী রক্ষায় লিজ বাতিল করে এলাকাবাসীর জন্য উম্মুক্তকরণসহ তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রতাহারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকে রোগীদের লাইন, নিশ্চয়তা নেই চিকিৎসার

error: Content is protected !!

নদী রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :