ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নতুন ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা

-বাংলাদেশ ব্যাংক।

নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম ৫০০ কোটি টাকা মূলধন থাকতে হবে। আর শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনে মূলধন লাগবে ১২৫ কোটি টাকা। ব্যাংক কোম্পানি আইনে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এই সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
আগের নিয়মে প্রচলিত ধারার ব্যাংকের ন্যূনতম মূলধন ছিল ৪০০ কোটি টাকা। তবে গত ৩ বছরে যেসব ব্যাংককে অনুমোদন দেওয়া হয়েছিল, বাংলাদেশ ব্যাংক তাদের মূলধন ৫০০ কোটি টাকায় উত্তীর্ণ করার শর্ত বেঁধে দিয়েছিল। আগের প্রায় সব ব্যাংক মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাখাভিত্তিক কার্যরত ব্যাংক-কোম্পানিসহ যেকোনো নতুন ব্যাংক-কোম্পানি স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা নির্ধারণ করল।
এ ছাড়া শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা নির্ধারণ করল।’ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ গত বুধবার ডিজিটাল ব্যাংক গঠনের নীতিমালা অনুমোদন করে। বৃহস্পতিবার তা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান

error: Content is protected !!

নতুন ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা

আপডেট টাইম : ০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :