ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইমুর রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে বুধবার (৫ এপ্রিল) ভোরে খুলনার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার পরিবার জানান, সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে নড়াইল সদর
হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার জোহরের নামাজ বাদ জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ
পৌর কবরস্থানে দাফন করা হবে।

এছাড়া নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে।

এদিকে, সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল
পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সদস্যবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :