দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
২৩৮
বার পঠিত
নড়াইলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৬
নড়াইলে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানাযায়, চেক জালিয়াতি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম(৪৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। সে অত্র উপজেলার দেবী গ্রামের জনৈক আব্দুস শুকুরের ছেলে। অপর এক অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাহাজান মোল্যাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার আদমপুর গ্রামের জনৈক মনা মিয়ার ছেলে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে সদর থানাধীন বল্লারটোপ গ্রামের মুন্না শেখ (শামীম), কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের আবু হুরায়রা, নড়াগাতি থানাধীন পার বাঐসোনা গ্রামের তরিকুল ইসলাম ও কালিনগর এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আরো জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে জানান, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আরও পড়ুনঃ আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নড়াইলে বিভিন্ন মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানাযায়, চেক জালিয়াতি মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম(৪৫) কে তার নিজ বাড়ি থেকে আটক করে লোহাগড়া থানা পুলিশ। সে অত্র উপজেলার দেবী গ্রামের জনৈক আব্দুস শুকুরের ছেলে। অপর এক অভিযানে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাহাজান মোল্যাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার আদমপুর গ্রামের জনৈক মনা মিয়ার ছেলে।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানা মূলে সদর থানাধীন বল্লারটোপ গ্রামের মুন্না শেখ (শামীম), কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের আবু হুরায়রা, নড়াগাতি থানাধীন পার বাঐসোনা গ্রামের তরিকুল ইসলাম ও কালিনগর এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আরো জানায়, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে জানান, নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।