ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে ১৫ দিনব্যাপি এস এম সুলতান মেলার পর্দা উঠবে ১৫ এপ্রিল

নড়াইলবাসীকে আনন্দে মাতাতে আগামী ১৫ এপ্রিল নড়াইলে বর্ণীল আয়োজনে এস এম সুলতান মেলা শুরু হচ্ছে। কালজয়ী চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এ মেলা এবারই সর্বোচ্চ ১৫ দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বরাবরের মতো এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন সুলতান মঞ্চ প্রঙ্গনে মেলার আয়োজন করছে।
বুধবার (২৭মার্চ) এস এম সুলতান মেলা ২০২৩ আয়োজনে প্রস্তুতি মূলক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। মেলা সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্নের লক্ষে সভায় সর্বসম্মতভাবে ১৫টি উপ-কমিটি গঠন করা হয়।
প্রশাসন, সংস্কৃতি ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিল্পী, শিক্ষানুরাগী, সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় বিশিষ্ট জনের সমন্বয়ে এ সব উপ-কমিটি গঠন করা হয়েছে।
মেলাকে উৎসবমুখর করে তুলতে প্রতিবারের ন্যায় মেলা প্রাঙ্গনে বসছে মনোহরি পণ্য সম্ভারে সাজানো অর্ধশতাধিক ষ্টল।
সুলতানের জীবন দর্শন, শিল্পীসত্তা ও কর্মময় জীবনের উপর প্রতিদিন থাকবে সেমিনার, মেলা প্রাঙ্গন মাতাতে প্রতিদিন সান্ধ্য আয়োজনে থাকবে স্থানীয় বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় আর্ট গ্যালরিতে স্থান পাবে দেশ বিদেশের শিল্পীদের নান্দনিক চিত্রকর্মের প্রদশর্নী, থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। এছাড়া লাঠি খেলা, ঘোড়ারগাড়ির দৌড়, ষাঁড়ের লড়াইসহ সুলতান মেলায় মনমুগ্ধকর নানা গ্রামীন খেলাধুলার আসর থাকবে প্রতিদিন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অনোয়ার হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, আনসার ও ভিডিপি জেলা কমান্ডেন্ট বিকাশ চন্দ্র দাসসহ এলাকার সুশীল সমাজ অংশ নেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

নড়াইলে ১৫ দিনব্যাপি এস এম সুলতান মেলার পর্দা উঠবে ১৫ এপ্রিল

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :