ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

নড়াইল জেলার ৪ টি থানায় হারিয়ে যাওয়া ১০টি মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইল উদ্ধার করে আনুষ্ঠানিক ভাবে তা মালিকদের নিকট হস্তানন্তর করে।
জানা গেছে, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন এবং মো.ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি মাধ্যমে জেলার ৪টি থানার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকেন। এরই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসে ১০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়। পরে এদিন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের স্মার্ট ফোন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী ও ফোকাল পয়েন্ট অফিসার, সিসিআইসি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট মোবাইল হস্তান্তর করেন।
এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাজেদুল ইসলাম সহ নড়াইল সাইবার ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চান প্রধান শিক্ষক

error: Content is protected !!

নড়াইলে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :