ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ১লক্ষ টাকা জরিমানা

নড়াইলে চাঞ্চল্যকর ফরিদ শেখ হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী সালাম শেখ কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামের হাসেম শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।
মামলার বিবরণে জানা গেছে, কালিয়ার সীতারামপুর গ্রামের ফরিদ শেখের স্ত্রীকে একই এলাকার সালাম শেখ মাঝে মধ্যে কুপ্রস্তাব দিত। এ নিয়ে দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জেরে ২০১৬ সালের ২৪জুন ফরিদ শেখকে কালিয়া পৌরসভার পুরানো ভবনের সামনে থেকে সালাম শেখ প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা আনছার শেখ বাদী হয়ে সালাম শেখসহ ৫জনকে আসামী করে কালিয়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সালাম শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৬জন সাক্ষীর সাক্ষ্য শেষে সালাম শেখের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত সালাম শেখকে মৃত্যুদন্ড ও ১লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় সালাম শেখ পলাতক রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড ১লক্ষ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :