ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে সিনিয়র জেলা ও দায়রা জজ কর্তৃক অনলাইন কজ লিস্টের উদ্বোধন

মঙ্গলবার (৯ মে) নড়াইল জেলায় উদ্বোধন করা হয়েছে অনলাইন কজলিস্ট। এখন বাংলাদেশ সহ বিশ্বের যে কোন প্রান্তের যে কোন ব্যক্তি তার মোবাইল থেকে ‘আমার আদালত অ্যাপ’ বা https://causelist.judiciary.gov.bd/ এই ঠিকানায় ভিজিট করে নড়াইল জেলার বিচারাধীন মামলার হালনাগাদ তথ্য, মামলার পরবর্তী তারিখ, রায় এবং আদেশ জানতে পারবেন।

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ এজেন্ডার একটি কর্মসূচি হিসেবে a2i তথা aspire to innovate প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত ৪১ টি জেলার বিচার বিভাগে অনলাইন কজ লিস্ট চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় নড়াইল জেলার আদালতসমূহের সকল তথ্য অনলাইনে প্রদান এবং প্রকাশের নিমিত্তে বিচারক ও সহায়ক কর্মচারীদের নিয়ে তিন দিনব্যাপী এই ভার্চুয়াল প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। যেখানে সভাপতিত্ব করেন নড়াইল সিনিয়র জেলা ও দায়রা দায়রা জজ আলমাচ হোসেন মৃধা সংযুক্ত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামানিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকরাম হোসেন, নড়াইল আদালতের সকল বিচারক এবং আদালতের সহায়ক কর্মচারীবৃন্দ।

এটুআই জুডিসিয়ারি টিমের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা জজ ফারজানা খান। অনলাইন কজলিস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচিতি ও পরিচালনা বিষয়ে ব্যবহারিক সেশন পরিচালনা করেন এটুআই জুডিসিয়ারি টিমের অন্যতম সদস্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাহবুব সোবহানী।

জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা তাঁর সমাপনী বক্তব্যে এটুআই কর্তৃক অনলাইন কজলিস্ট বিষয়ক ট্রেনিং আয়োজনের ভূয়সী প্রশংসা করেন ও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি অনলাইন কজলিস্ট এর শুভ উদ্বোধন এর মাধ্যমে স্মার্ট জুডিসিয়ারির অন্যতম অংশীদার হওয়ায় নড়াইল জেলার সকল বিচারক ও সহায়ক করমচারীকে অভিনন্দন জানান। ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।

প্রত্যেক আদালতের দৈনিক বিচার কার্যক্রম অর্থাৎ প্রতিদিনের মোকদ্দমার তারিখ, রায় ও আদেশ এবং হালনাগাদ তথ্যাদি পাওয়ার জন্য Visit করুন :
(1) causelist.judiciary.org.bd অর্থাৎ অথবা google playstore হতে Download করুন
(2) My court বা আমার আদালত App.।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

নড়াইলে সিনিয়র জেলা ও দায়রা জজ কর্তৃক অনলাইন কজ লিস্টের উদ্বোধন

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :