ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতঃ আহত-৫

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় ১৬ মে (মঙ্গলবার) সকালে মোটরসাইকেল ও ইজিবাইকের দুর্ঘটনায় এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন।

লোহাগড়া-লাহুড়িয়া সড়ক এখন যেন মরণফাঁদ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিন অসংখ্য মাটি বহনকারী টলি ইটভাটায় মাটি ব্যবসায়ীরা ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের ফলে রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে।

নিহত স্কুল শিক্ষিকা শিল্পী খানম (৫০)। তিনি তেঁতুল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।ওই শিক্ষিকার স্বামী কাজী মহিউদ্দিন লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমীর প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রতিদিনের ন্যায় সকাল ৯টার দিকে স্ত্রী নিহত শিল্পী খানমকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে রামকান্তপুর এলাকায় মাটি বহনকারী টলির (মাটিকাটা গাড়ি) ফেলে দেওয়া মাটিতে গতরাতে বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল স্লিপ করলে মটর সাইকেলের আরোহী শিক্ষিকা শিল্পী খানম পড়ে যায়।

ওই মুহূর্তে চলন্ত ইজিবাই এসে শিল্পীর মাথায় আঘাত করলে মাথা ফেটে গুরুতর আহত হয় সেই সংগে ইজিবাইকে থাকা ৫ শিক্ষার্থী আহত হয়। আহত ৫ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দিকে গুরুতর আহত শিল্পী খানমকে প্রথমে লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

শিল্পী খানম শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়ার একমাত্র বোন। তার ৩টি পুত্র সন্তান রয়েছে । এ সময় ইজিবাইক উল্টে পাঁচজন মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী আহত হয়। শিল্পী খানম এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী খানমের গ্রামের বাড়ি পারশাল নগর এবং শ্বশুর বাড়ি লাহুড়িয়া গ্রামে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি এজেন্সিগুলোর কারণেই ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

error: Content is protected !!

নড়াইলে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতঃ আহত-৫

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :