ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে লোহাগড়ায় বাড়ি থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার আসামি পলাতক

নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের একটি বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগ পালিয়ে যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, মঙ্গলবার (৫ডিসেম্বর) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাদক কারবারী এস এম ওহিদুজ্জামান প্রকাশ ওরফে সোহাগের বসতবাড়ি থেকে ৩৪৮ পিচ ইয়াবা উদ্ধার করে। এ সময় আসামী সোহাগ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সহকারী উপ-পরিদর্শক আব্দুস ছালাম বাদী হয়ে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী সোহাগের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন,নড়াইল কে মাদকমুক্ত করতে  মাদকের বিরুদ্ধে  আমাদের অভিযান চলমান থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

নড়াইলে লোহাগড়ায় বাড়ি থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার আসামি পলাতক

আপডেট টাইম : ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :