ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত আরোহী গুরুতর আহত

নড়াইল সদর উপজেলায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রিয়ান হাসান মাফুন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী খায়রুজ্জামান (১৬) গুরুতর আহত হন।
বুধবার (১২ জুন) রাত ৮ টার দিকে উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রিয়ান হাসান মাফুন নড়াইল সদরের তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মাফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে নড়াইল থেকে যশোরগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাফুনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
নারায়ন সদর হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক বলেন,  একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে । গুরুতর আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম   বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি জেনেছি। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে

error: Content is protected !!

নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত আরোহী গুরুতর আহত

আপডেট টাইম : ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :