ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে মেয়ের শ্লীলতাহানী ঠেকাতে গিয়ে বাবা-মা মারধরের শিকার

নড়াইলের কালিয়া উপজেলার আরাজী বাঁশগ্রামে তরুনীর শ্লীলতাহানী ঠেকাতে গিয়ে বাবা, মা ও বোন মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় আরাজী বাঁশগ্রামের আবু তালেব বেগ কালিয়া থানায় এজহার দায়ের করেছেন।এদিকে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন আসামীরা থানায় প্রভাব খাটিয়ে মামলা রেকর্ড করতে দিচ্ছেন না। তারা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (১৫ মে) এজাহার সূত্রে জানা যায়, জেলার কালিয়া থানার আরাজী বাঁশগ্রামের আবু তালেব বেগের মেয়ে তরুণী মারিয়ামকে একই গ্রামের মান্নান ফকিরের ছেলে রিপন ফকির (২৬) প্রায়ই কু-প্রস্তাব ও উত্যক্ত করতো । রিপন ফকিরের অভিভাবকদের বার বার জানিয়ে কোন কাজ হয়নি। বরং ক্ষিপ্ত হয়ে রিপন আরোও বেশি বিরক্ত করতে থাকে।

গত শনিবার (১৩ মে) মারিয়াম বাড়ির পাশে বাগানে জ্বালানি খড়ি আনতে গেলে রিপন তাকে ধরে শ্লিলতাহানী ঘটানোর চেষ্টা করে। এ সময় মারিয়ামের আর্তচিৎকারে তার বাবা, মা ও বোন ছুটে যায়। পাশের লোকজনও সেখানে যায়। তারা রিপনকে ঘটনাস্থলে ধরে ফেলে।

খবর পেয়ে রিপনের পরিবারের লোকজন গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় রিপন এবং তার পরিবার ও ঘনিষ্ট জনেরা মারিয়ামের পরিবারের লোকজনদের বেদম মারপিট করে জখম করে এবং আহত রিপন কে ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহত মারিয়াম এবং তার বাবা,মা ও বোনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মারিয়ামের বাবা কালিয়া থানায় এজহার দায়ের করেছেন। আসামীরা হলো-রিপন ফকির (২৬), তার ভাই হাকিমুল ফকির (২০),মৃত তবিবর ফকিরে ছেলে আনতাল ফকির (২৮) এবং মৃত সোনাই ফকিরের ছেলে জহির ফকির (৪০)।

আসামীদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে এলাকার অধিকাংশ লোকজন নিজ নিজ দলের পক্ষেই কথা বলেছেন। কেউ কেউ বলেছেন মারামারি হয়েছে। শ্লীলতাহানীর কোন চেষ্টা ঘটেনি। আবার কেউ কেউ বলেছেন, শ্লীলতাহানীর চেষ্টা নিয়েই মারামারির ঘটনা ঘটেছে। পরস্পর বিরোধী বক্তব্যের কারণে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, প্রাথমিক ভাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে দু’পক্ষের মারামারির ঘটনার সময় শ্লীলতাহানীর ঘটনা বা চেষ্টা হতে পারে। তবে এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নলডাঙ্গায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন: কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার

error: Content is protected !!

নড়াইলে মেয়ের শ্লীলতাহানী ঠেকাতে গিয়ে বাবা-মা মারধরের শিকার

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :