দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
২৪৮
বার পঠিত
নড়াইলে মাদক সেবনের দায়ে এক বৃদ্ধের ৬ মাসের কারাদণ্ড
নড়াইলের লোহাগড়া থানা এলাকায় মাদকদ্রব্য(গাঁজা) সেবনের দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ এপ্রিল রাতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী এ রায় দেন। পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি'র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া মাইটকুমড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে মান্দার কাজী (৫৫) কে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। সে অত্র এলাকার মৃত বকু কাজীর ছেলে। আরও পড়ুনঃ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে–ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এ দিকে ডিবি'র পুলিশ পরিদর্শক বলেন, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
নড়াইলের লোহাগড়া থানা এলাকায় মাদকদ্রব্য(গাঁজা) সেবনের দায়ে এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ এপ্রিল রাতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী এ রায় দেন।
পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া মাইটকুমড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে মান্দার কাজী (৫৫) কে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করে। সে অত্র এলাকার মৃত বকু কাজীর ছেলে।
এ দিকে ডিবি’র পুলিশ পরিদর্শক বলেন, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।