ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আলমগীর হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উল্টরপাড়ার সামছুর রহমান বিশ্বাসের ছেলে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি বেলা ১২টার সময় নড়াইল-যশোর সড়কের সদও উপজেলা রচাঁচড়া নামক স্থানে যশোর থেকে নড়াইলগামী সন্দেহভাজন একটি মোটরসাইকেল পুলিশ থামতে বললে চালক আলমগীর মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া দিয়ে তুলারামপুর চরপাড়া এলাকা থেকে ধরে ফেলে এবং এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক মোটর সাইকেলের দুই সাইডে ও সিটের নিচে বিশেষভাবে লুকানো রাখা ৯২ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় নড়াইল সদও থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে আলমগীর হোসেনকে অভিযুক্ত কওে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :