ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত তিন

নড়াইল সদর উপজেলার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের তালতলা পল্লী বিদ্যুৎ অফিস  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এক বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী এলাকায় পৌঁছালে যশোর থেকে লোহাগড়ার দিকে আসা এক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

error: Content is protected !!

নড়াইলে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত তিন

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :