ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে মধুমতি নদীতে নিখোঁজ রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র রাজিব ভূঁইয়া (১৪) লাশ পাওয়া গেছে। শুক্রবার(২৬মে) ভোর ৫টার দিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকায় মধুমতীর তীর থেকে রাজিবের লাশ উদ্ধার করা হয়।

লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজিব ভূঁইয়া স্থানীয় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং ৬ নং জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে।

চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন বলেন, ভোর ৫ টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকায় মধুমতীর তীরে রাজিবের লাশ ভাসতে দেখে চরআজমপুর এলাকার স্থানিয়রা। পরে তারা আমাকে মুঠোফোনে বিষয়টি জানায়। আমি স্বজনদের খবর দিলে স্বজনরা গিয়ে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ৬নং জয়পুর ইউনিয়নের পুরাতন ধানাইড় গ্রামে বুধবার বেলা ৩টার দিকে মধুমতি নদীতে সাথে গোসল করতে যায় রাজিব ও তার বন্ধুরা। এক পর্যায়ে এসে নদী সাঁতরে ওইপারে যাওয়ার সময় নদীতে ডুবে নিখোঁজ হয় রাজিব ভূঁইয়া।

খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ওইদিন বিকেলে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায় ডুবুরি দলের সদস্যরা। পরের দিন আবারও দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

error: Content is protected !!

নড়াইলে মধুমতি নদীতে নিখোঁজ রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :