ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে ভিক্ষুক ও প্রতিবন্ধীদের পূর্নবাসনে অনুদান প্রদান

নড়াইলে ভিক্ষুক ও প্রতিবন্ধীদের পূর্নবাসনে অনুদান প্রদান প্রদান করা হয়েছে।

শহর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রমের আওতায় মঙ্গলবার বেলা ১২টায় পুরাতন টার্মিনালস্থ সমাজ সেবা কার্যালয়ে পৌর এলাকার ৭জন ভিক্ষুকের মাঝে অনুদান হিসেবে ছাগল, মুরগী,খাচা ও নগদ অর্থ অনুদান হিসেবে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।এছাড়া ৫জন প্রতিবন্ধীর মাঝে গাভী পালন, ছাগল পালন, মুদী ব্যবসা ও ভাংড়ী ব্যবসার জন্য ১লাখ ৬৫ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।

এছাড়া বরাশুলা জেলা কারাগার সংলগ্ন জামেয়া এমদাদিয়া এতিমখানার ১৫ জন এতিমের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ৬মাসের ক্যাপিটেশন গ্রান্ট বাবদ মোট ১লাখ ৮০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শহর সমাজ সেবা কর্মকর্তা মো: সুজাউদ্দিনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা উপস্থিত
ছিলেন।

শহর সমাজ সেবা কার্যালয় সূত্রে জানা যায়, ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রমের আওতায় নড়াইল পৌর এলাকার মালেক মোল্যার স্ত্রী বেগমকে ২টি ছাগল ক্রয়ের
জন্য ১৫হাজার টাকা,আনসার আলীর স্ত্রীকে রিজিয়া বেগমকে চা দোকানের পণ্য সামগ্রী ক্রয়ের জন্য ৭হাজার টাকা,ডুমুরতলার ইসরাইল মোল্যার স্ত্রী হালিমা বেগমকে ১টি ছাগল ক্রয়ের জন্য ৭হাজার টাকা,ভাটিয়া গ্রামের মদন মৃধার স্ত্রী মাজু বিবিকে ১টি ছাগল ক্রয়ের জন্য ৭হাজার টাকা,মাছিমদিয়া গ্রামের রুহুল সর্দারের স্ত্রী স্ত্রী মাজু বিবিকে মুরগী ও খাচা ক্রয়ের জন্য ৭হাজার টাকা, ডুমুরতলার ইসরাইল মোল্যার স্ত্রী ফিরোজা বেগমকে মুরগী ও খাচা ক্রয়ের জন্য ৭হাজার টাকা, ভাটিয়া গ্রামের অধীর কুমার অধিকারীকে ২টি ছাগল ক্রয় ও লোন পরিশোধের জন্য ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়া বরাশুলার দৃষ্টি প্রতিবন্ধী রুমা বেগমকে গাভী পালনের জন্য ৩০হাজার টাকা,মহিষখোলার দৃষ্টি প্রতিবন্ধী ইলিয়াছ মোল্যাকে ছাগল পালনের জন্য ৩০হাজার টাকা, মহিষখোলার শারীরিক প্রতিবন্ধী ফুল মিয়াকে মুদি ব্যবসার জন্য ৩০হাজা টাকা, আলাদাতপুুরের শারীরিক প্রতিবন্ধী আছিয়া বেগমকে ভাংড়ী ব্যবসার জন্য ৩০হাজার টাকা এবং দুর্গাপুরের দৃষ্টি প্রতিবন্ধী ফরিদা পারভীনকে ছাগল পালনের জন্য ৪৫ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জাতীয় সংসদে একসাথে বাবা মেয়ে শ্বশুর

error: Content is protected !!

নড়াইলে ভিক্ষুক ও প্রতিবন্ধীদের পূর্নবাসনে অনুদান প্রদান

আপডেট টাইম : ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :