ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে ভটভটি উল্টে কিশোর চালক নিহত

নড়াইলে ভটভটির নিচে চাপা পড়ে কিশোর চালক রাহুল মন্ডল (১৩) নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া উত্তর পাড়ায় মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল মন্ডল নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের জাকির মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিবাহী ভটভটিটি নড়াইল জুড়ালিয়া সড়কে বালি ফেলে দ্রুত গতিতে ফিরছিলো। পথিমধ্যে জুড়ালিয়া উত্তর পাড়ার মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শবতী  খাদে উল্টে পড়ে যায় । স্থানীয় লোকজন ভটভটির নিচে চাপা পড়া চালক রাহুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, নিহত রাহুল মন্ডল বিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি লাটাই গাড়ি চালাতো। রাহুলের মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের মাতম চলছে।
শাহাবাদ ইউনিয়ন পুলিশের বিট অফিসার এসআই মোঃ সিরাজুল ইসলাম, ভটভটি দুর্ঘটনায় একজন কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

নড়াইলে ভটভটি উল্টে কিশোর চালক নিহত

আপডেট টাইম : ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :