ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপি’র সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী

নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অবৈধ ভোটার এবং দলে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির নেতাদের অনুপ্রবেশের অভিযোগ এনে সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী ওলিয়ার রহমান। আগামি ২৭ অক্টোবর নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান বলেন, সম্মেলন উপলক্ষে যে ভোটার তালিকা করা হয়েছে সেখানে আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টির নেতাসহ দলে অনুপ্রবেশকারীদের ভোটার করা হয়েছে।
এছাড়া মাইজপাড়া ও হবখালী ইউনিয়নে বিএনপি নেতাদের বাদ রেখেই সম্মেলনের ভোটার করা হয়েছে।
এদিকে, নড়াইল জেলার কোনো ইউনিয়ন কমিটি এবং পৌরসভার অধীন কোনো ওয়ার্ড কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হয়নি। সবক্ষেত্রেই ‘পকেট কমিটি’ গঠিত হয়েছে। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপির কমিটির পূর্ণাঙ্গ তালিকা কখনোই প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে সদর উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে দায়ী করেন তিনি।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনও পাতানো হবে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সদর উপজেলা শাখার সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী ওলিয়ার রহমান।
আগামি ২৭ অক্টোবর পাতানো সম্মেলনের অভিযোগ এনে সভাপতি প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এ ব্যাপারে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে; তা ঠিক নয়। দলে কোনো অবৈধ ভোটার করা হয়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’

error: Content is protected !!

নড়াইলে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিএনপি’র সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :