ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।

নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রনতোষ দাস, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশার বক্তব্য রাখেন।

সভায় বক্তরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের কি কি করনীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে, তারা যেন ঠিকমত স্কুলে আসে এবং পড়াশুনা করে। কোন শিক্ষার্থী যদি ঠিকমত বিদ্যালয়ে না আসে, সে বিষয়ে তার অভিভাবককে জানিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে হবে।

সদর উপজেলার ১ শ’ ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

error: Content is protected !!

নড়াইলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :